FlyTech IT ডেস্কটপ অ্যাপ
Windows কম্পিউটারের জন্য অ্যাপ — ব্রাউজার ছাড়াই নিজের জানালায় খোলে। দুটো সংস্করণ আছে, যেটা দরকার সেটা নিন।
FlyTech IT
ওয়েবসাইট ও অ্যাডমিন প্যানেল — দুটোই এক অ্যাপে
অফিসের নিজের কম্পিউটারের জন্য
ভার্সন 1.0.1 · Windows 10 বা 11 (64-bit)
FlyTech IT Admin
শুধু অ্যাডমিন প্যানেল — খুললেই সরাসরি ড্যাশবোর্ড
অন্য কম্পিউটারে শুধু কাজ চালানোর জন্য
ভার্সন 1.0.1 · Windows 10 বা 11 (64-bit)
FlyTech IT Admin — Android
ফোনে অ্যাডমিন প্যানেল — স্টুডেন্ট, বকেয়া জমা, প্রজেক্ট, খরচ, রিপোর্ট সব হাতের মুঠোয়।
ভার্সন 1.0.1 · Android 6.0 বা নতুন
APK কীভাবে ইনস্টল করবেন
- ফোন থেকে এই পাতা খুলে APK বাটন চাপুন।
- ডাউনলোড শেষে ফাইলটা খুলুন। প্রথমবার ফোন জিজ্ঞেস করবে — "এই উৎস থেকে ইনস্টলের অনুমতি দিন" চালু করে ফিরে আসুন।
- Install চাপুন। হোম স্ক্রিনে "FlyTech IT Admin" আইকন আসবে।
- খুলে অ্যাডমিনের ইমেইল-পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
পরে Play Store থেকে নিতে চাইলে আগে এই অ্যাপটা মুছে (Uninstall) তারপর Play Store থেকে ইনস্টল করবেন।
SHA-256: b51fe049f77a315339e8caaf58a3df4a093482f3e790b1630139969ba59e013f
কোনটা নেবেন?
-
FlyTech IT — অফিসের নিজের কম্পিউটারে। ওয়েবসাইট দেখা যায়,
Ctrl+Shift+Aচাপলে অ্যাডমিন প্যানেল। - FlyTech IT Admin — অন্য কম্পিউটারে, যেখানে শুধু ভর্তি-স্টুডেন্ট-ফি-র কাজ হবে। খুললেই লগইন পাতা, তারপর সরাসরি ড্যাশবোর্ড।
- দুটো আলাদা অ্যাপ — চাইলে একই কম্পিউটারে দুটোই রাখা যায়, আইকনও আলাদা (সাদা আর কালো)।
কীভাবে ইনস্টল করবেন
- ১ ডাউনলোড করুন উপরের বাটন থেকে ফাইলটা নামান। ব্রাউজার সতর্ক করলে "Keep" চাপুন।
- ২ ফাইলটা চালান ডাউনলোড হওয়া ফাইলে ডাবল ক্লিক করে ফোল্ডার বেছে "Install" চাপুন।
- ৩ Windows-এর সতর্কতা "Windows protected your PC" এলে "More info" → "Run anyway" চাপুন। ইনস্টলারটা কোড-সাইনিং সার্টিফিকেট দিয়ে সাইন করা নয় বলে এই বার্তাটা আসে।
- ৪ চালু করুন ডেস্কটপ বা Start মেনুর শর্টকাট থেকে খুলুন। মুছতে: Settings → Apps → অ্যাপের নাম → Uninstall।
মনে রাখবেন
- একবার ইনস্টল করলেই হলো — নতুন ভার্সন এলে অ্যাপ নিজেই আপডেট হয়ে যায়
- সাইটে কিছু বদলালে অ্যাপ আপডেট করতেও হয় না — অ্যাপ সবসময় লাইভ সাইটটাই দেখায়
- নেটওয়ার্ক না থাকলে ভর্তি ফর্ম আর বকেয়া জমা অ্যাপেই জমা থাকে, নেট এলে নিজে থেকে চলে যায়
- লগইন মনে থাকে, বারবার লগইন করতে হয় না
- অন্য কম্পিউটারে দিলে সেখানকার কাজও একই ড্যাশবোর্ডে জমা হয়
ফাইল যাচাই (SHA-256)
FlyTech-IT-Setup-1.0.1.exe — a123c9ca902c1e59b91d833c621015e951af048a3fc886310901fc2720999464
FlyTech-IT-Admin-Setup-1.0.1.exe — 657209e28d12cc8650dc6e1fb8eda684137ff7fbd7684804925e3a28d94c7d47
ফোনে ব্যবহার করতে চান?
কিছু ডাউনলোড করতে হবে না। ফোনের ব্রাউজারে এই সাইটটা খুলে — Android: মেনু → "Install app" / "হোম স্ক্রিনে যোগ করুন", iPhone: Safari-র শেয়ার বাটন → "Add to Home Screen"। তাহলেই অ্যাপের মতো আইকন বসে যাবে।